লক্ষ্মীছড়ির প্রত্যন্ত দুর্গম অঞ্চলে সৌরশক্তি চালিত পানির পয়েন্ট স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী

লক্ষ্মীছড়ির প্রত্যন্ত দুর্গম অঞ্চলে সৌরশক্তি চালিত পানির পয়েন্ট স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী

লক্ষ্মীছড়ির প্রত্যন্ত দুর্গম অঞ্চলে সৌরশক্তি চালিত পানির পয়েন্ট স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সৌরশক্তি চালিত পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবত সুপেয় পানি থেকে বঞ্চিত ছিল। বিশেষত শীতকালে পানি সংগ্রহে তাদেরকে নানা ভোগান্তি পোহাতে হতো। এই সমস্যাটি সমাধানের চ্যালেঞ্জ নেয় বাংলাদেশ সেনাবাহিনী।

লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে মাত্র দুই সপ্তাহের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সৌরশক্তি চালিত এই পানির ট্যাংক স্থাপনের ফলে বিনাজুরি পাড়া ও পার্শ্ববর্তী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ১০০-১২০টি পরিবারের মানুষ নিরাপদ ও সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন। দীর্ঘদিনের পানির সংকট লাঘবের পাশাপাশি এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

লক্ষ্মীছড়ির প্রত্যন্ত দুর্গম অঞ্চলে সৌরশক্তি চালিত পানির পয়েন্ট স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ) সকালে লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম এই পানির পয়েন্টটি উদ্বোধন করেন।

এ সময় বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুইসালা চৌধুরী, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত থেকে সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে।দীর্ঘদিন পর তারা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।

লক্ষ্মীছড়ির প্রত্যন্ত দুর্গম অঞ্চলে সৌরশক্তি চালিত পানির পয়েন্ট স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, “পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সকল প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।সেনাবাহিনীর সর্বদা সকল জাতিগত বিভেদের ঊর্ধ্বে থেকে নিঃস্বার্থ জনকল্যাণে আপসহীন। বিনাজুরিপাড়ায় সৌরশক্তি চালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা আশাবাদী। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে লক্ষ্মীছড়ি জোন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed