গুইমারায় কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনী, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়

গুইমারায় কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনী, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়

গুইমারায় কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনী, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার পরিবেশ বজায় রাখার প্রত্যয়ে খাগড়াছড়ির গুইমারায় বৌদ্ধ সম্প্রদায়ের বার্ষিক শুভ দানোত্তর কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে সেনা কর্মকর্তাদের অংশগ্রহণকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারের ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

বুধবার (১৮ নভেম্বর) গুইমারা উপজেলার তৈকর্মা পাড়া চুলামনি আনন্দ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল।

অনুষ্ঠানে জোন অধিনায়ক বৌদ্ধ ধর্মীয় গুরু (ভান্তে), প্রধান অতিথি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্মীয় গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পারস্পরিক সৌহার্দ্যের নিদর্শন হিসেবে তাঁর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি।

গুইমারায় কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনী, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়

কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন। এ উৎসবকে ঘিরে ধর্মীয় গুরু, উপাসক-উপাসিকা ও স্থানীয় মানুষের মধ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সৌহার্দ্য এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি হয়। এমন একটি ধর্মীয় আয়োজনে সেনাবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতি স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও ভালোবাসা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অংশগ্রহণ প্রশংসনীয়। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় হয়।

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছে। গুইমারার এ ধর্মীয় অনুষ্ঠানে সেনাবাহিনীর অংশগ্রহণও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *