দুর্গম পাহাড়ে জীবনমান উন্নয়নে দীঘিনালা জোনের বহুমুখী জনকল্যাণমূলক উদ্যোগ

দুর্গম পাহাড়ে জীবনমান উন্নয়নে দীঘিনালা জোনের বহুমুখী জনকল্যাণমূলক উদ্যোগ

দুর্গম পাহাড়ে জীবনমান উন্নয়নে দীঘিনালা জোনের বহুমুখী জনকল্যাণমূলক উদ্যোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার পরিবেশ বজায় রাখার পাশাপাশি দুর্গম জনপদের মানুষের জীবনমান উন্নয়নে বহুমুখী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন এবং মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে জোনটি। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, ধর্মীয় উপাসনালয় নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং জনসাধারণের যাতায়াত ও বিশ্রামের সুবিধার্থে যাত্রীছাউনি নির্মাণ।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকার মানুষের প্রয়োজন ও দীর্ঘদিনের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে দুর্গম পাহাড়ি জনপদে সুপেয় পানির সংকট নিরসনে নেওয়া পদক্ষেপ স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগে যেসব গ্রামের মানুষকে পানির জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাহাড়ি ছড়া কিংবা দূরবর্তী পানির উৎসে যেতে হতো, এখন সেনাবাহিনীর উদ্যোগে তাঁদের কাছাকাছি পানির ব্যবস্থা করা হচ্ছে।

দুর্গম পাহাড়ে জীবনমান উন্নয়নে দীঘিনালা জোনের বহুমুখী জনকল্যাণমূলক উদ্যোগ

উপজেলার শুকনাছড়া গ্রামের বাসিন্দা জোনাকি চাকমা বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের গ্রামে পানির সংকট ছিল। রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজন মেটাতে অনেক দূরের ছড়া থেকে পানি সংগ্রহ করতে হতো। এতে পরিবারের সদস্যদের প্রতিদিনই ভোগান্তি পোহাতে হতো। তিনি বলেন, “এখন সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এতে আমরা অনেক উপকৃত হয়েছি।”

একই গ্রামের উপকারভোগী মিতালী চাকমা বলেন, আগে তাঁদের প্রায় দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে পাহাড় পেরিয়ে পানি সংগ্রহ করতে যেতে হতো। এতে প্রতিদিন অনেক সময় ও শ্রম ব্যয় হতো। এখন বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে গ্রামে পানির ব্যবস্থা হওয়ায় তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমেছে। এ জন্য তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্গম পাহাড়ে জীবনমান উন্নয়নে দীঘিনালা জোনের বহুমুখী জনকল্যাণমূলক উদ্যোগ

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা শুধু দৈনন্দিন পানির সংকটই কমায় না, বরং পরিবারগুলোর সময় ও শ্রম সাশ্রয় করে। বিশেষ করে নারী ও শিশুদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পানির সংকট নিরসনের পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও কাজ করছে দীঘিনালা জোন। বিভিন্ন এলাকায় বৌদ্ধবিহারের ভবন নির্মাণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় চর্চা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করা হচ্ছে। অন্যদিকে, জনসাধারণের চলাচলের সুবিধার্থে যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ স্থানীয় মানুষের যাতায়াত ও বিশ্রামের সুযোগ বাড়াচ্ছে।

দুর্গম পাহাড়ে জীবনমান উন্নয়নে দীঘিনালা জোনের বহুমুখী জনকল্যাণমূলক উদ্যোগ

এসব কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্ব দিচ্ছে সেনাবাহিনী। পাহাড়ি-বাঙ্গালি নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখার প্রচেষ্টা চালানো হচ্ছে।

দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দারা সেনাবাহিনী তথা দীঘিনালা জোনের এসব মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, প্রত্যন্ত জনপদের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে মৌলিক সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে দীঘিনালা জোনের এসব উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *