কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৫৬ হাজার টাকা মূল্যের সেগুন কাঠ জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ৫৬ হাজার ২৫০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীন ঢংছড়ি বিজিবি ক্যাম্পের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৫৬ হাজার ২৫০ টাকা।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানিয়েছে, তারা সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।