পানছড়ির হারুবিলে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার সেগুন-গামারী কাঠ জব্দ

পানছড়ির হারুবিলে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার সেগুন-গামারী কাঠ জব্দ

পানছড়ির হারুবিলে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার সেগুন-গামারী কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের হারুবিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫৩ দশমিক ৪৩ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯ হাজার ৪৪৭ টাকা।

গত ২৮ নভেম্বর দুপুর ২টার দিকে লোগাং বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে লোগাং বিওপির হাবিলদার মো. আবু সায়েমের নেতৃত্বে টহল দলটি বিওপি থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে হারুবিল এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে বিভিন্ন আকারের ১০৩টি টুকরায় ১১০ দশমিক ১৯ ঘনফুট সেগুন কাঠ এবং ২৪টি টুকরায় ৪৩ দশমিক ২৪ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়। সব মিলিয়ে ১২৭টি টুকরায় উদ্ধার হওয়া কাঠের পরিমাণ দাঁড়ায় ১৫৩ দশমিক ৪৩ ঘনফুট।

বিজিবি জানায়, জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৯ হাজার ৪৪৭ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাঠগুলো পানছড়ি বন বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ পরিবহন প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed