কক্সবাজারের টেকনাফে ৩ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার - Southeast Asia Journal

কক্সবাজারের টেকনাফে ৩ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৩ লাখ ২২ হাজার ইয়াবা সহ একটি কাঠের নৌকা জব্দ করেছে। এসব ইয়াবা মিয়ানমার থেকে সমুদ্র পথে মাদক পাচারকারীরা বাংলাদেশে নিয়ে আসছিল।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. কমান্ডার আমিরুল হক জানান, আজ ভোরে (১৬ ডিসেম্বর) টেকনাফ কোস্টগার্ড বিসিজি স্টেশনের সদস্যরা সাবরাং কাঁটাবনিয়া সাগর উপকূলীয় পয়েন্ট থেকে একটি কাঠের নৌকা সহ ৩ লাখ ২২ হাজার ইয়াবা জব্দ করেছে। মিয়ানমার থেকে সমুদ্র পথে এসব ইয়াবা কারবারিরা পাচার করে নিয়ে আসছিল।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাই কারবারিরা পালিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ গ্রহণের পর জব্দকৃত ইয়াবা ও কাঠের নৌকা টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

You may have missed