রাঙামাটির সাজেকে অস্ত্র ও গুলিসহ প্রসীত পন্থি ইউপিডিএফ’র ৪ সন্ত্রাসী আটক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলাস্থ সাজেক সড়ক থেকে অস্ত্র ও গুলিসহ পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন প্রসীত পন্থি ইউপিডিএফের ৪ সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। গত শনিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২.১০টায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী।
জানা যায়, ১২ বীর বাঘাইহাট জোন সদরের আওতাধীন মুশফিক আর্মি ক্যাম্পের সামনের সড়কে সন্দেহভাজন ৪জনকে আটক করে নিরাপত্তাবিাহিনীর সদস্যরা। এসময় তল্লাশী চালিয়ে তাদের নিকট থেকে ২টি এলজি, এলজির ৫ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের ৩টি রশিদ বই, আদাইকৃত চাঁদা ২,১১৪টাকা, ৪টি মোবাইল এবং ইউপিডিএফ (প্রসীত) দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ২টি ব্যানার উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মৃত: বিজয় কুমার চাকমার ছেলে বিনয় চাকমা, মৃত: আদি কান্ত চাকমার ছেলে উনিল চাকমা, হরিরাম চাকমার ছেলে বিজয় চাকমা (স্মৃতি), ও দুলাই চাকমার ছেলে বিকাশ চাকমা (বাইট্যা চাকমা)।
সূত্র জানায়, আটককৃতদের অস্ত্র, গুলি এবং সরঞ্জামাদিসহসহ সাজেক থানায় সোর্পদ করা হয়েছে। সাজেক থানা আসামীদের রাঙামাটি জেলা আদালতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।