দুই-এক দিনের মধ্যে দেশে আসছে করোনার ৫০ লাখ ডোজ - Southeast Asia Journal

দুই-এক দিনের মধ্যে দেশে আসছে করোনার ৫০ লাখ ডোজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা পেতে চুক্তির তিন কোটি ডোজের মধ্যে প্রথম চালানে ৫০ লাখ ডোজ দুই-এক দিনের মধ্যে দেশে আসবে। ২৩ জানুয়ারি শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

উদয়াচল পার্কের উদ্বোধন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বনাম ভারতীয় হাইকমিশন প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নাজমুল হাসান বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে যে ২০ লাখ ডোজ করোনার টিকা এসেছে এগুলো বাংলাদেশের জন্য ভারত সরকারের উপহার। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ডোজ টিকা পেতে আমাদের যে চুক্তি রয়েছে এটি পর্যায়ক্রমে নিয়ে আসা হবে। দুই-একদিনের মধ্যে প্রথম চালানের ৫০ লাখ ডোজ আসছে।