তৃতীয় দফায় দ্বিতীয় দিনে ভাসানচর গেলো ১৪৬৩ রোহিঙ্গা - Southeast Asia Journal

তৃতীয় দফায় দ্বিতীয় দিনে ভাসানচর গেলো ১৪৬৩ রোহিঙ্গা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তৃতীয় দফায় দ্বিতীয় দিনে এক হাজার ৪৬৩ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) তাদের নিয়ে সকালে নৌবাহিনীর ৪টি জাহাজ চট্টগ্রামের বোট ক্লাব থেকে ছেড়ে গিয়ে দুপুরে পৌঁছায়। এ নিয়ে মোট ৬ হাজার ৬৭২ জন রোহিঙ্গা অবস্থান হয়েছে ভাসানচরে। বিষয়টি নিশ্চিত করেছেন এ প্রকল্পের পরিচালক কমোডর আবদুল্লা আল মামুন।

গত শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে তৃতীয় দফার প্রথম যাত্রায় নোয়াখালীর ভাসানচরে পৌঁছায় এক হাজার ৭৭৮ রোহিঙ্গা। এর আগে সকাল ৯টার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে করে ভাসানচরের উদ্দেশে যাত্রা করে তারা। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিএএফ শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্প থেকে জাহাজগুলো ছেড়ে যায়।

গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে ৩০টি বাসে করে প্রথম যাত্রায় এক হাজার ৭ শতাধিক রোহিঙ্গাকে কক্সবাজারের কুতুপালং থেকে আনা হয় চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পে। একইভাবে শুক্র-শনিবার দ্বিতীয় যাত্রায় বাকি রোহিঙ্গাদের নেওয়া হয় ভাসানচরে। সব মিলিয়ে তৃতীয় দফায় ভাসানচরে পৌঁছে ৩ হাজারের বেশি রোহিঙ্গা। এভাবে মোট এক লাখ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হবে। যেখানে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধায় নির্মাণ করা হয়েছে এক হাজার ২০টি ক্লাস্টার গ্রাম। রয়েছে জীবিকা নির্বাহেরও ব্যবস্থা।

You may have missed