নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টার পদত্যাগ - Southeast Asia Journal

নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টার পদত্যাগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হঠাৎ করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন প্রদীপ কুমার সিনহা। গত প্রায় দেড় বছর মোদির প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করছিলেন সিনহা। মোদির অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি।

এদিকে, প্রদীপ কুমার সিনহার পদত্যাগের কারণ নিয়ে জল্পনা চলছে। পদত্যাগের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও, ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

নরেন্দ্র মোদির ক্ষমতার প্রথমে প্রদীপ কুমার সিনহাকে মন্ত্রিপরিষদর সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালে তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে প্রধানমন্ত্রী দফতরে কর্মকর্তা হিসেবে বিশেষ সুযোগ দেওয়া হয়। পি কে সিনহাকে জায়গা করে দেওয়ার জন্যই ২০১৯ সালে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদটি তৈরি করা হয়। মোদি যতদিন ক্ষমতায় থাকবেন, পি কে সিনহা ততদিন এই পদে থাকবেন বলেই তার নিয়োগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।