বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় রাঙামাটিতে আনন্দ র্যালি
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় রাঙামাটিতে আনন্দ র্যালি বের করেছে জেলা প্রশাসন। ২৭ মার্চ শনিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ র্যালি বের করা হয়।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় পতকা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে র্যালিটি রাঙামাটি মারী স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে নেতৃত্ব দেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এছাড়া র্যালিতে রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছেরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।