রোহিঙ্গাদের ভোটার করায় কক্সবাজারের কাউন্সিলরসহ গ্রেপ্তার ৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগে কক্সবাজার পৌরসভার বর্তমান ও সাবেক ৩ কাউন্সিলরসহ পৌরসভার এক কর্মচারীকে গ্রেফতার করেছে দু্র্নীতি দমন কমিশন। ২৮ মার্চ রবিবার ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক মাহবুবুল আলম জানান, আটককৃতরা হলেন- পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা রফিকুল ইসলাম।
সেসময়, দিদারুল আলম নামে পৌরসভার জন্মনিবন্ধন শাখায় দায়িত্বরত এক কর্মচারীকে আটক করে দুদক। পরে, আটককৃত চারজনকে কক্সবাজার আদালতে প্রেরন করা হলে আদালত তাদের কারাগারে পাঠায়।