মাটিরাঙ্গায় সন্ত্রাসী হামলায় আহতদের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

মাটিরাঙ্গায় সন্ত্রাসী হামলায় আহতদের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ির লাইফু কুমার কার্বারী পাড়ায় ইউপিডিএফের (প্রসীত) স্বশস্ত্র হামলায় আহত কৃষকদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

গত ৭ এপ্রিল বুধবার বিকালে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র পক্ষে পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ও সাধারন সম্পাদক সুবাস চাকমার হাতে আহতদের জন্য চিকিৎসা সহায়তা হিসেবে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা বলেন, মঙ্গলবার (৮ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এসময় তিনি স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন। তারই ধারাবাহিকতায় আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ যেকোন নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে বলেও জানান তিনি।

গত রোববার (৪ এপ্রিল) দুপুরের দিকে সীমান্তবর্তী মাটিরাঙা উপজেলার তবলছড়ির লাইফু কার্বারী পাড়া এলাকায় কচু চাষের জন্য টিলা ভুমিতে কাজ করতে গেলে প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের ৩০/৩৫ জন স্বশস্ত্র সন্ত্রাসী বাঙালী কৃষকদের উপর হামলা চালায়। এ ঘটনায় ১৫/২০ জন বাঙালী কৃষক আহত হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা ৬০/৭০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক তৈরী করে। এসময় বাঙালী চাষীরা নিজেদের পাহাড় ছেড়ে পালিয়ে নিজেদের আত্মরক্ষা করে।