দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড - Southeast Asia Journal

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে ৭৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। যা এখন পর্যন্ত দেশে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

You may have missed