টিকা দ্রুত পেতে সরকারের জোরালো পদক্ষেপ প্রয়োজন - Southeast Asia Journal

টিকা দ্রুত পেতে সরকারের জোরালো পদক্ষেপ প্রয়োজন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেড় কোটি ডোজ টিকার অগ্রিম টাকা পরিশোধ, এসেছে ৭০ লাখ, বাকি ৮০ লাখ পেতে সরকারের জোরালো পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

করোনাভাইরাসের দেড় কোটি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইন্সটিটিউটকে টাকা দেয়া হয়েছে। টাকা নেয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নেই।

শনিবার (২৪ এপ্রিল) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর নাজমুল হাসান সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

তিনি বলেন, দ্বিতীয় ডোজের টিকার সংকট দেখা দিতে পারে, দ্রুত টিকা পেতে সরকারের পদক্ষেপ নেয়া উচিত।সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা।

বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের টিকা আনার ব্যাপারে এজেন্টের কাজ করছে বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান বলেন, ‘সরকার অগ্রিম যে টাকা দিয়েছে, সে অনুযায়ী টিকা দেবে না, তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত, অগ্রিম টাকা অনুযায়ী টিকা আমাদের দিতে হবে। দেড় কোটি ভ্যাকসিনের টাকা দিয়েছি। সেটা আটকানোর কোনো অধিকার সেরামের নেই।

পাপন বলেন, ভারত যে বাংলাদেশের বন্ধু, সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না। ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।

সম্প্রতি সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা বলেছেন, আগামী জুন-জুলাইয়ের আগে তারা টিকা রপ্তানি করতে পারবে না।

You may have missed