করোনায় আরও ৩২ জনের প্রাণহানি, শনাক্ত ৬৯৮ - Southeast Asia Journal

করোনায় আরও ৩২ জনের প্রাণহানি, শনাক্ত ৬৯৮

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬৯৮ জনের শরীরে শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা মোট দাঁড়িয়েছে ১২ হাজার ১৮১ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জনে।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৩৪৭ জনের।
এর আগে রবিবার দেশে করোনায় ২৫ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ৩৬৩ জন।

You may have missed