সেনাবাহিনী প্রধানের সাথে বিমান বাহিনীর প্রধানের বিদায়ী সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বুধবার (৯ জুন) সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর সাথে বিদায়ী সাক্ষাত করেন।

বিমান বাহিনী প্রধান সেনাবাহিনী সদর দপ্তরে পৌঁছলে সেনাবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় বিদায়ী বিমান বাহিনী প্রধান তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।
এরআগে বিমান বাহিনী প্রধানকে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান চলতি বছরের আগামী ১২ জুন অপরাহ্নে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান এর নিকট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করবেন।