রাঙামাটিতে কর্মহীন শিল্পীদের জেলা পরিষদের অর্থ সহায়তা - Southeast Asia Journal

রাঙামাটিতে কর্মহীন শিল্পীদের জেলা পরিষদের অর্থ সহায়তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনায় কর্মহীন শিল্পীদের নগদ অর্থ সহায়তা দিয়েছে রাঙামাটি জেলা পরিষদ। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ অর্থ সহায়তা তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য সবির কুমার চাকমা সদস্য ঝর্ণা খীসা উপস্থিত ছিলেন।

দীপংকর তালুকদার বলেন, করোনা মহামারিতেও পার্বত্যাঞ্চলের মানুষকে যেকোনো সহায়তা থেকে কোনো অংশে বাদ দেয়নি সরকার। নানা প্রতিকূলতার মধ্যে সরকার পার্বত্যাঞ্চলে মানুষের জন্য আন্তরিক। চলমান লকডাউনে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন খাদ্য সহায়তা।

এছাড়া যারা কর্মহীন বেকার রয়েছে তাদেরও দেওয়া হচ্ছে নগদ অর্থ সহায়তা। সরকার আরও বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন পার্বত্যাঞ্চলকে উন্নত করতে। গৃহহীনদের করে দেওয়া হচ্ছে বাড়িঘর। সরকারের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে বিধিনিষেধ মেনে করোনা প্রতিরোধে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরীর ১৩৩ জন শিল্পীকে ৩ হাজার টাকা করে ৩ লাখ ৯৯ হাজার টাকা প্রদান করেন তিনি।

You may have missed