উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা - Southeast Asia Journal

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মো. সলিমুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ জুন) রাতে উখিয়ার বালুর মাঠের ২ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত সলিমুল্লাহ ২ নম্বর ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার রাতে উখিয়ার বালুর মাঠের ২ নম্বর ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে সলিমুল্লাহ নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ হত্যায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।