সোয়া কেজি সোনা ও নয় কেজি সিসাসহ শাহ আমানতে যাত্রী আটক
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ২৪৪ গ্রাম সোনা এবং নয় কেজি সিসাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৭টায় দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মাসুদ রানার কাছ থেকে এই সোনা ও সিসা উদ্ধার করা হয়। আটক মাসুদ রানার বাড়ি জামালপুরে।
চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক সুলতান মাহমুদ বলেন, ‘দুবাই থেকে আসা এক যাত্রীর কাছে স্বর্ণালঙ্কারসহ মাদকদ্রব্য থাকবে– এমন তথ্যের ভিত্তিতে সকাল থেকে বিমানবন্দরে অবস্থান নিই। বাংলাদেশ বিমানের যাত্রী মাসুদ রানা আসার পর তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার কাছ থেকে ওই সোনা এবং সিসা উদ্ধার করা হয়। একমাসের মধ্যে এটি সোনার তৃতীয় চালান আটকের ঘটনা।
আটক যাত্রীকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে বলেও জানান এ কর্মকর্তা।