সিন্দুকছড়ি সেনা জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

সিন্দুকছড়ি সেনা জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে জোন সদরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি।

এসময় পার্বত্য এলাকার শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রশিদ, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন প্রমুখ।

সভায় বক্তারা সামাজিক বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্যবাসীর মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষাসহ নানান বিষয় আলোচনা করেন ।

You may have missed