মহালছড়ির প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ সেনাবাহিনীর - Southeast Asia Journal

মহালছড়ির প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ সেনাবাহিনীর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর মহালছড়ি জোন।

সকালে (২৩ জানুয়ারি) মহালছড়ি জোন অধিনস্ত পাইন্দাপাড়া এলাকায় সাবজোন কমান্ডার মেজর মোঃ সাইফুল ইসলাম প্রধান উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণের মাঝে এর কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।

জানা যায়, এদিন ১০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মানিকছড়ি পাইন্দাই পাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনী জানায়, পাহাড়ি এবং বাঙ্গালীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহত উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যা, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may have missed