দুস্থ ও অসহায়দের মাঝে কাপ্তাই বিজিবি’র সহযোগিতা প্রদান - Southeast Asia Journal

দুস্থ ও অসহায়দের মাঝে কাপ্তাই বিজিবি’র সহযোগিতা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উপকার ভোগীদের মাঝে বিভিন্ন সহযোগিতা তুলে দেয় কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির আহমেদ (এএসসি)।
কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি’র উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় গরীব ও দুঃস্থ ২১টি পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির আহমেদ (এএসসি) উপস্থিত থেকে ৪১ বিজিবি’র কার্যালয়ে উপকার ভোগীদের মাঝে বিভিন্ন সহযোগিতা তুলে দেয়।

এ সময় স্থানীয় ৩টি পরিবারকে ৩ বান্ডেল করে রঙ্গিন ঢেউটিন, ২টি পরিবারকে ১টি করে সেলাই মেশিন, ২ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা, ১টি পরিবারকে মেয়ের বিবাহ উপলক্ষে আর্থিক সহায়তা এবং ১২টি অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া ১টি গরীব ও দুঃস্থ পরিবারের ছেলেকে কর্মসংস্থানের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অধিনায়ক তার বক্তব্যে বলেন, কাপ্তাই ব্যাটালিয়ন এ ধরণের জনস্বার্থমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং ভবিষ্যতে জনস্বার্থে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করবেন।

অনুষ্ঠানে ৪১ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।