খাগড়াছড়িতে বিদেশি মদসহ ২ উপজাতি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ১৬ বোতল বিদেশি মদসহ দুইজন উপজাতিকে আটক করেছে পুলিশ।
রবিবার (১২ মার্চ) সকালে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দন্তি রাম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের দন্তি রাম পাড়ার বাসিন্দা দেবেন্দ্র ত্রিপুরার ছেলে কুঞ্জ মোহন ত্রিপুরা এবং স্বপন চাকমার ছেলে সজীদ চাকমা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দন্তি রাম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১৬ বোতল বিদেশি মদসহ কুঞ্জ মোহন ত্রিপুরা এবং সজীদ চাকমাকে গ্রেফতার করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি জাকারিয়া জানান, বিদেশি মদসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।