কুতুপালংয়ে দুই রোহিঙ্গার বিবাধ: ছুরিকাঘাতে প্রাণ গেল শিশুর - Southeast Asia Journal

কুতুপালংয়ে দুই রোহিঙ্গার বিবাধ: ছুরিকাঘাতে প্রাণ গেল শিশুর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গার মধ্যে ঝগড়া-বিবাদের জেরে ছুরিকাঘাতে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন কুতুপালং বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হাফেজ (১৬) কুতুপালংয়ের ১ নম্বর লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের সন্তান।

দুই জনের ঝগড়া-বিবাদের এক পর্যায়ে ছুরির আঘাতে শিশুটি আহত হয় বাজারে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে পাশের এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিবাদে জড়ানো ২ জন এবং নিহত শিশু সবাই কুতুপালং ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গা। ওই দুজন কুতুপালং বাজারে একটি মাংসের দোকানে চাকরি করে।’

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।