পবিত্র রমজানে সেনাবাহিনীর পক্ষ হতে ইফতার সামগ্রী পেল এতিম শিশুরা
![]()
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিভিন্ন এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রোববার (২ এপ্রিল) বিকালে মাটিরাঙ্গা হাতিয়া পাড়া মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা ও এতিমখানা এবং নতুন পাড়া হাফিজিয়া কারেনিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় মোট ১৫০জন শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করা হয়।
এছাড়াও পার্বত্যঞ্চলে বসবাসরত স্থানীয় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে মোট ১০০টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইফতার সামগ্রী পেয়ে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী সহ স্থানীয় দুঃস্থ ও অসহায় জনগন।
বিতরণকালে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান, উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন উপস্থিত ছিলেন।