সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন কর্তৃক গরিব-অসহায়দের মাঝে ইফতার সামগ্রী প্রদান - Southeast Asia Journal

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন কর্তৃক গরিব-অসহায়দের মাঝে ইফতার সামগ্রী প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে চাল, তেল, আটা, চিনি, লবন ময়দা, ছোলাসহ অন্যান্য সামগ্রী মিলিয়ে ইফতার সামগ্রী বিতরণ করে সিন্দুকছড়ি জোন। বিভিন্ন আর্ত-মানবিকতায় উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টার সময় সিন্দুকছড়ি জোন এর পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা এবং জোনের অন্যান্য অফিসার বৃন্দ।

এসময় জোন অধিনায়ক সকলকে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক কাজের আগ্রহী হওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতে জোনের এধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত এলাকাবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

You may have missed