গুইমারায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের আওতায় সিন্দুকছড়ি জোন নিয়মিতি আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলার বিভিন্ন জনকল্যাণমুলক কর্মসূচী পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৮ এপ্রিল)সিন্দুকছড়ি জোন কর্তৃক জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবিধা বঞ্চিত ৭০জনের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়।
এর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, মাদ্রাসায় আর্থিক সহায়তা, বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিন, আর্থিক অসচ্ছল ও মেধাবী-গরীব শিক্ষার্থীদের জন্য বই, স্কুল/কলেজে ভর্তির আর্থিক সহযোগিতা, গরিব ও দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, চেঙ্গুছড়া ইবতেদায়ীতুল মাদ্রসার বেঞ্চ ও চেয়ার/টেবিল ক্রয়ের জন্য নগদ অর্থ, খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য ৪টি স্থানীয় ক্লাবকে সহায়তা প্রদান, কৃষিপণ্য উৎপাদনের জন্য বিভিন্ন স্যার ও ঔষদ ইত্যাদি প্রদান করা হয়।
এছাড়াও অসহায় দরিদ্র মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ এবং চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিক্যাল ক্যাম্পেইন স্থাপন করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইন এর আগত রোগিদের মাঝে চিকিৎসা সেবা দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা।
এসময় জোন অধিনায়ক সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে থাকার পরামর্শ দেন। এছাড়াও জোন কমান্ডার এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই জনসেবামুলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় সুবিধাভোগীরা এমন মহৎ উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।