লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান - Southeast Asia Journal

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মানবিক সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে জনকল‍্যানমূলক সহায়তা প্রদান করা হয়েছে।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে একজনকে ঘর নির্মাণের জন্য টিন প্রদান, লক্ষ্মীছড়ি কিন্ডার গার্ডেনকে আর্থিক অনুদান, টংসা ক্লাবকে আর্থিক অনুদান, পাঁচটি কৃষক পরিবারকে চাষাবাদের জন্য কৃষি বীজ ও সার প্রদান এবং পবিত্র রমজান উপলক্ষে ৫০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের।

এসময় লক্ষ্মীছড়ি জোনের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা কর্মসূচী শেষে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

লক্ষ্মীছড়ি জোনের এই মহতী উদ্যোগে এলাকার সর্বস্তরের জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনী তথা লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

You may have missed