মিয়ানমারে পাথর খনিতে ভূমিধসে ২৫ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২৫
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারে মূল্যবান পাথর খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২৫ জন।
গত ১৫ আগস্ট মঙ্গলবার দেশটির জরুরি বিভাগের কর্মীরা এ তথ্য জানিয়েছেন।
প্রচণ্ড বৃষ্টির কারণে মিয়ানমারে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়েছে। এর জেরেই দেশটির উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে রবিবার ভূমিধসের ঘটনা ঘটে।
মিয়ানমারে পাথরের খনি একটি লাভজনক ব্যবসা। কিন্তু অনিয়ন্ত্রিত এই খাতে ২০২০ সালের ভূমিধসের পর একই এলাকায় ১৭০টিরও বেশি প্রাণহানিসহ ঘন ঘন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, খনি খননের কারণে প্রায় ১৫০ থেকে ১৮০ মিটার উঁচু মাটির বিশাল স্তূপটি তীব্র বৃষ্টিপাতের ফলে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে।
জানা যায়, বর্ষাকালে খনির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে ভূমিধসে হতাহত কাদা থেকে মূল্যবান কিছু পাওয়ার আশায় নিয়ম ভেঙে কাজ করছিলেন।