বান্দরবানের রুমায় একশ পরিবারে ইফতার বিতরণ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানের রুমা সদর ইউনিয়নের কলেজ এলাকার একশ পরিবারের মাঝে বিজিবির পক্ষ হতে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ শে মার্চ) বিকাল সাড়ে চারটায় রুমা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এসব ইফতার বিতরণ করা হয়।
রুমা ব্যাটালিয়ান বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুর হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর ওয়াজেদুর মাহামুদ আসিফ, সহকারী পরিচালক ও কোয়াটার মাস্টার মোঃ রফিকুল ইসলাম।
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সদর ও কলেজ এলাকায় মোট ১০০ পরিবারের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে ইফতার বিতরণ এটিই প্রথম। অসহায় রোজাদার লোকজনের মধ্যে এই ইফতার বিতরণ অব্যাহত থাকবে।