খাগড়াছড়িতে নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীকে হেনস্থা’র অভিযোগ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীকে হেনস্থা’র অভিযোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো.সোহরাব হোসেনকে বহিস্কার করা হয়েছে। খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর পাশাপাশি থেকে বান্দরাবান জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর’র এর নির্বাহী প্রকৌশলী’র অতিরিক্ত দায়িত্ব থেকেও অব্যবহতি দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সচিব হেলালুদ্দীন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

৬ আগস্ট স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,‘ বান্দরবান ও খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালনকারী মো.সোহরাব হোসেন সরকারি কর্মচারি ( শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের দায়ে রুজুকৃত বিভাগীয় মামলায় আনীত অভিযোগসমূহ সুষ্ঠু তদন্তের স্বার্থে বিধি ১২(১) অনুযায়ী তাঁকে চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তবে বহিস্কারকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খরপোষ ভাতা প্রাপ্য হবেন। ’

এই বিষয়ে জানতে বরখাস্ত হওয়া নির্বাহী প্রকৌশলী মো.সোহরাব হোসেনকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। অফিসের সূত্রে জানা যায়,‘তিনি বর্তমানে বান্দরবান রয়েছেন।’

এদিকে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যোগ দিতে এসে হেনস্থার শিকার করেছেন নতুন পদায়নকৃত নির্বাহী প্রকৌশলী মোঃ কামাল হোসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ মোতাবেক বুধবার খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে যোগ দিতে আসলে এই ঘটনা ঘটে।

এসময় তিনি অভিযোগ করে সাংবাদিকদের বলেন,‘ জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল এর নেতৃত্বে ২০টি মোটর সাইকেল যোগে ৪০-৫০ জন লোক এসে আমাকে জোর করে বের করে দেয় এবং আমাকে নাজেহাল করে। আমি এক পর্যায়ে অফিসের নীচে মসজিদের ভিতরে প্রবেশ করে নিজেকে রক্ষা করি।’

এই বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল বলেন,‘ সরকারের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ। চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদ কর্তৃক যোগদানপত্র গ্রহণ করা হলে তিনি যোগ দিতে পারবেন । কিন্তু জেলা পরিষদের অনুমোদন ছাড়াই তিনি জোর করে অফিসের দায়িত্ব বুঝে নেওয়ার চেষ্টা করছেন। তবে এসময় তাকে লাঞ্চিত করা হয়নি বলে জানান তিনি। ’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রশীদ জানান,‘ নতুন নির্বাহী কর্মকর্তার যোগদান নিয়ে বিশৃঙ্খলা হচ্ছে এমন খবর পেয়ে পাবলিক হেলথে আসি। পরে জানতে পারি পাবলিক হেলথের আহবায়ক জুয়েল ত্রিপুরার নেতৃত্বে নতুন নির্বাহী প্রকৌশলী অফিস না করার জন্য হুমকি দেয়। নতুন নির্বাহী প্রকৌশলী নিরাপত্তার স্বার্থে আমাদের কাছে যেভাবে সহযোগিতা চাইবে আমরা সেভাবে সহযোগিতা করব। ’

You may have missed