পাহাড়ে মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫ তম জম্মবার্ষিকী উদযাপন

পাহাড়ে মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫ তম জম্মবার্ষিকী উদযাপন

পাহাড়ে মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫ তম জম্মবার্ষিকী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা ওরফে এম এন লারমার ৮৫ তম জম্মবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা সদর ও বিভিন্ন উপজেলায় নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হয়।

খাগড়াছড়ি

সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএস খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুরস্থ জেবি রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাহাড়ে মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫ তম জম্মবার্ষিকী উদযাপন

এ সময় জেএসএস’র জেলা কমিটি’র সভাপতি শোভা কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক প্রীতিময় চাকমা।

আলোচনা সভায় জনসংহতি সমিতি’র সদর উপজেলা কমিটি’র সাধারণ সম্পাদক ভোলাস ত্রিপুরা’র সঞ্চালনায় বক্তারা বলেন, পাহাড়ে শান্তি চুক্তি হয়েছে,কিন্তু তা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়নি। পাহাড়ের ভূমি নিষ্পত্তি কমিশন প্রথাগত রীতি অনুযায়ী দ্রুত বাস্তবায়নের দাবী জানান।

এ সময় শ্রমজীবি বিষয়ক সমন্বয়ক সোহাগ চাকমা, সদর উপজেলা কমিটির সভাপতি সুনীল চাকমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দীঘিনালা

রবিবার সকালে মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫তম জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের বাণিজ্য ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনসংহতি সমিতি (এমএন লারমা), পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিপির দীঘিনালা থানা শাখার সভাপতি বিবেক চাকমা।

পাহাড়ে মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫ তম জম্মবার্ষিকী উদযাপন

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ডায়না চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসএস (এম এন লারমা) দীঘিনালা থানা শাখার সাংগঠনিক সম্পাদক সমীর চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা, দীঘিনালা থানা শাখার যুব সমিতির সাংগঠনিক সম্পাদক রয়েল চাকমা, দীঘিনালা হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক সাগরিকা চাকমা।

এসময় আরো বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু পাহাড়িদের অধিকারের কথা বলেননি। তিনি নিপীড়িত মানুষের কথা বলেছেন। তরুণ প্রজন্মকে এমএন লারমার জীবনী পাঠ করে তার আদর্শে নিজেদের পরিচালিত করতে হবে।

রাঙামাটি

রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটির সভাপতি ডাঃ গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।

পাহাড়ে মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫ তম জম্মবার্ষিকী উদযাপন

এসময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাঃ কনিস্ক চাকমা, বিশিষ্ট শিক্ষক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি অ্যাড. ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উইলোচিং মারমা।

বাঘাইছড়ি

সকালে বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি মুখ (বটতলা) কমিউনিটি সেন্টারে মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সুব্রত চাকমার সভাপতিত্বে এবং পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক চিবরন চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিসিজেএসএস রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি উৎপলাক্ষ চাকমা।

পাহাড়ে মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫ তম জম্মবার্ষিকী উদযাপন

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি লক্ষীমালা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ বাঘাইছড়ি থানা শাখার সভাপতি পিয়েল চাকমা, ৩১ নং খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান বিল্টু চাকমা, বাঘাইছড়ির সুশীল সমাজের প্রতিনিধির পক্ষে অলিভ চাকমা ও হেডম্যান প্রতিনিধি বিশ্বজিৎ চাকমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সদস্য মন্টু বিকাশ চাকমা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।