সেনাবাহিনী পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে- ব্রি. জেনারেল মেহেদী
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ বিগ্রেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান বলেছেন, সেনাবাহিনী পাহাড়ে সকল সম্প্রদায়ের মাঝে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আধুনিক শিল্প, চিকিৎসাসহ অন্যান্য সামাজিক সুবিধা হতে বঞ্চিত পার্বত্য এলাকার সাধারণ জনগণের যে কোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বান্দরবানের রুমা উপজেলার মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাঙ্গনে বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সেনাবাহিনীর রুমা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন, সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি উদোয়াইচিং মারমা, সাধারণ সম্পাদক সুইপুচিং মারমা, অগ্রবংশ অনাথ আশ্রমের নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া ঘেরং, পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উন্নামং মারমা, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসিলু মারমা, ৩৬৬ নং সেংও মৌজার হেডম্যান উ্যুচিং মারমা, মেজতরাং ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিথ ছিলেন।
পরে রিজিয়ন কমান্ডার রুমা উপজেলার মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ত্রিপুরা কল্যান সংসদ, অগ্রগ্রবংশ অনাথ আশ্রম, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।