চট্টগ্রাম সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে ৫১.৮৭ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ

চট্টগ্রাম সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে ৫১.৮৭ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ

চট্টগ্রাম সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে ৫১.৮৭ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে পাচার চেষ্টাকালে ৫১.৮৭ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করেছে বিজিবির রামগড় জোনের (৪৩ বিজিবি) সদস্যরা।

আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১১টার দিকে দিকে জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোস্ট পাকা রাস্তার উপর থেকে এসব কাঠ উদ্ধার করে বিজিবি।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় জোন (৪৩ বিজিবি) কয়লারমূখ চেকপোস্টে কর্মরত হাবিলদার জাফরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোস্ট পাকা রাস্তার উপর হতে মালিক বিহীন ৫১.৮৭ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করতে সক্ষম হয়।

এর আগে, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক পাচারকারীরা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব কাঠ নিকটস্থ বনবিটে জমা করা হয়েছে।

জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্তে মাদক, কাঠ পাচার রোধসহ যেকোন ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিজিবি সদস্যরা সজাগ রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।