বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ি জেলা বান্দরবানে গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশে সেনাবাহিনীর বান্দরবান জোন।
আজ রবিবার (২৪ নভেম্বর) সকালে বান্দরবান জোনের মাল্টিপারপাস শেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সারোয়ার জাহান তূর্য।
প্রধান অতিথির বক্তব্যে মেজর সারোয়ার জাহান তূর্য বলেন, পার্বত্য অঞ্চলে সুশৃঙ্খল প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম প্রতিনিয়ত জারি রেখেছে। শিক্ষা দীক্ষায় পাহাড়ে যেন কেউ পিছিয়ে না থাকে এ লক্ষ্যে কাজ করছে বান্দরবান সেনা জোন। এই শিক্ষা সামগ্রী বিতরণে মধ্যে যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তাই ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়ন কার্যক্রম চলমান রাখবে।
শিক্ষা সামগ্রী বিতরণকালে জোনাল স্টাফ অফিসার লেঃ মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন বান্দরবানের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীর বিভিন্ন বিভাগের ১৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।