বান্দরবানে পার্বত্য চুক্তির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ইউপিডিএফ (গণতান্ত্রিক)

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ইউপিডিএফ (গণতান্ত্রিক)

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ইউপিডিএফ (গণতান্ত্রিক)
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে সকল ষড়যন্ত্র প্রতিহত করে, পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনে ঐক্যবদ্ধ হোন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ- গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির আয়োজনে বান্দরবানের একটি হোটেলের হল প্রাঙ্গণে এই দিবস উদযাপন করা হয়।

সংগঠনটির বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আপ্রুমং মারমা।

অনুষ্ঠানে ইউপিডিএফ- গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মারমা বলেন, ‌‘সকল জাতি গোষ্ঠীর অস্তিত্ব লড়াইয়ের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। যার একটি অংশ হচ্ছে এই শান্তি চুক্তি। আমরা চাই শান্তি চুক্তি বাস্তবায়ন হোক এবং পাহাড়ের শান্তি ফিরে আসুক। তাই সকল অপশক্তিকে প্রতিহত করে তিন পার্বত্য জেলায় সকল জুম্ম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

পরে ইউপিডিএফ- গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির পক্ষ থেকে প্রায় ১৫০ জন গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।