পার্বত্য চুক্তির ২৭ বছর: রামগড় জোন কর্তৃক চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও মানবিক সহায়তা প্রদান

পার্বত্য চুক্তির ২৭ বছর: রামগড় জোন কর্তৃক চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও মানবিক সহায়তা প্রদান

পার্বত্য চুক্তির ২৭ বছর: রামগড় জোন কর্তৃক চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও মানবিক সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্য খাগড়াছড়ির রামগড়ে অধিনস্ত এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বিজিবির রামগড় জোন। এসময় বিজিবির পক্ষ হতে মানবিক সহায়তাও বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে জোনের পক্ষ হতে রামগড় উপজেলার আওতাধীন নূরপুর এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

পার্বত্য চুক্তির ২৭ বছর: রামগড় জোন কর্তৃক চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও মানবিক সহায়তা প্রদান

মেডিকেল ক্যাম্পেইনে রামগড় জোনের মেডিকেল অফিসার এবং রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা চিকিৎসক কর্তৃক সর্বমোট ২৮০ জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এছাড়াও, এদিন মানবিক সহায়তার অংশ হিসেবে রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বপূর্ণ বলিপাড়া ইসলামিয়া কাসেমুল উলূম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা এবং পুরান রামগড় ইসলামিয়া আজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল, ডাল, পেঁয়াজ এবং রসুন) বিতরণ করা হয়।

পার্বত্য চুক্তির ২৭ বছর: রামগড় জোন কর্তৃক চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও মানবিক সহায়তা প্রদান

জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় বিজিবি জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।