দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৭৯

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৭৯

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৭৯
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। ওই প্লেনটিতে ১৮১ জন আরোহী ছিল। যাদের মধ্যে ১৭৯ জনই নিহত হয়েছেন। ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) জেজু এয়ারের বিমানটি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি ১৭৫ জন যাত্রী এবং ছয়জন কেবিন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরে যাচ্ছিল।

এতে আরও বলা হয়েছে, উদ্ধার অভিযান চলাকালে এখন পর্যন্ত দুজনকে জীবিত পাওয়া গেছে।

বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মু ‘উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার’ নির্দেশ দিয়েছেন।

plane2
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত। ছবি: ইয়োনহাপ/রয়টার্স

তবে বিমান দুর্ঘটনার কারণ বা কেন রানওয়ে থেকে ছিটকে গেল তা এখনো জানা যায়নি। যদিও পাখির কারণে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে এটি হতে পারে বলে জানিয়েছে ইয়োনহাপ।

এদিকে, সত্যতা যাচাই করা যায়নি এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ছে এবং বিমানবন্দরের দেয়ালে গিয়ে আঘাত করছে। কিন্তু দেয়ালে আছড়ে পড়ার আগেই বিমানের এক অংশে আগুন ধরে যায়।

আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ার কুন্ডলী আকাশের দিকে উঠছে।

দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed