রাঙামাটির বিলাইছড়িতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

রাঙামাটির বিলাইছড়িতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

রাঙামাটির বিলাইছড়িতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়িতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর বিলাইছড়ি জোন।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে জোন সদরে এসব মানবিক সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত ২২ জন শিক্ষার্থী ও ৫ জন রোগীকে এদিন মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়।

জোন অধিনায়কের পক্ষে আরএমও ক্যাপ্টেন মোঃ মুশফিকুর রহমান ও জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইনান বিন নাজমুল উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।

জোন অধিনায়ক জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।