খাগড়াছড়ির গুইমারায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ির গুইমারায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ির গুইমারায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন সুদীর্ঘকাল ধরেই দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনাসহ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সহায়তা প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গুইমারা শহিদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে অসহায় ও হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

এদিন বিদ্যুৎবিহীন পরিবারের মাঝে সোলার প্যানেল, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে ঢেউটিন, স্কুল এবং ক্লাবে খেলাধুলার সামগ্রী সহায়তা প্রদান, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, গরিব মেধাবী শিক্ষার্থীদের বই, মসজিদ-মাদরাসায় সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ আর্থিক সহায়তা প্রদান, মন্দিরে সহায়তা প্রদানসহ দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করে সিন্দুকছড়ি জোন।

খাগড়াছড়ির গুইমারায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা উপকারভোগীদের হাতে এসব মানবিক সহায়তা তুলে দেন।

এসময় রিজিয়ন কমান্ডার উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজিসহ পদস্থ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।