রাঙামাটির বাঘাইছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে ২৭ বিজিবির শিক্ষা সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বিজিবির মারিশ্যা জোন।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালেয় মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এদিন ২৭ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম লাইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকয্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিজক দোসর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোসর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্দিরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রশিক্ষণ টিলা বর্ডার গার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যাণমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।