একদিনের জন্য উন্মুক্ত বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্র, লাগবে না টিকিট

একদিনের জন্য উন্মুক্ত বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্র, লাগবে না টিকিট

একদিনের জন্য উন্মুক্ত বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্র, লাগবে না টিকিট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের পরিচালিত ৪টি পর্যটন কেন্দ্রে আগামী বুধবার (৫ আগস্ট) একদিনের জন্য দর্শনার্থীদের বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে ৫ আগস্ট সর্বসাধারণের জন্য বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ একদিকে যেমন সাধারণ মানুষকে পর্যটন কেন্দ্র ভ্রমণের সুযোগ করে দেবে, অন্যদিকে জেলার পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। একইসঙ্গে দেশি পর্যটকদের আগ্রহ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে আরও প্রাণবন্ত করতে সহায়ক হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *