এবার রাজস্থানে পাকিস্তান রেঞ্জার্স সদস্যকে আটকের দাবি ভারতের

এবার রাজস্থানে পাকিস্তান রেঞ্জার্স সদস্যকে আটকের দাবি ভারতের

এবার রাজস্থানে পাকিস্তান রেঞ্জার্স সদস্যকে আটকের দাবি ভারতের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজস্থানের ভারত-পাকিস্তান সীমান্তে এক পাকিস্তানি রেঞ্জারর্স সদস্যকে আটকের দাবি করেছে ভারত। শনিবার (৩ মে) সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজস্থান রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) ।

এর আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে পাকিস্তানের আধা সামরিক বাহিনীটি বিএসএফের এক জওয়ানকে গ্রেপ্তার করে। এর প্রায় দুই সপ্তাহ পর এই ঘটনা ঘটলো।

বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শকে ২৩ এপ্রিল পাঞ্জাবের পাক-ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে গ্রেপ্তার করেছিল রেঞ্জার্স। পরে ভারত তীব্র প্রতিবাদ জানালেও তাকে হস্তান্তর করেনি পাকিস্তান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed