ভারতে পাচারের সময় ৭৬ লাখ টাকার স্বর্ণের বারসহ নারী আটক

ভারতে পাচারের সময় ৭৬ লাখ টাকার স্বর্ণের বারসহ নারী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে ৬ পিস স্বর্ণের বারসহ নাসরিন নাহার নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তের আলিপুর নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে শরীরে বিশেষ ব্যবস্থাপনায় রাখা ছয় পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলি। বিজিবির দেওয়া তথ্য মতে যার আনুমানিক বাজার মূল্য ৭৬ লক্ষ ৭৪ হাজার ৫৩৭ টাকা।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক সাংবাদিকদের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিপুল সংখ্যা স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাকাল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহিন আহমেদের নেতৃত্বে বিজিবি’র জোয়ানরা আলিপুর নামক স্থানে অভিযান চালিয়ে নাসরিন নাহারকে আটক করে।

এ সময় তার দেহ তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার নগদ ১৩ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত নাসরিন নাহার সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা টাওয়ার রোড মোড় এলাকার ইমাম হোসেনের স্ত্রী। এ ধরনের ঘটনায় বিজিবি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আর উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed