বর্ণিল আয়োজনে রাঙামাটির মারিশ্যায় ২৭ বিজিবি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণিল আয়োজনে রাঙামাটির মারিশ্যায় ২৭ বিজিবি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণিল আয়োজনে রাঙামাটির মারিশ্যায় ২৭ বিজিবি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) মারিশ্যা জোনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। মারিশ্যা জোন সদরে দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠান এবং কেক কাটার মধ্য দিয়ে বিজিবির এই গুরুত্বপূর্ণ ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়াও জোনের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

বর্ণিল আয়োজনে রাঙামাটির মারিশ্যায় ২৭ বিজিবি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, “বিজিবি’র ২০০ বছরের গৌরবময় ইতিহাসের অংশ হিসেবে ২৭ বিজিবি মারিশ্যা ব্যাটালিয়ন ৪৭ বছর ধরে পার্বত্য অঞ্চলের সীমান্ত সুরক্ষা ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতায় এ ব্যাটালিয়নের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি সীমান্তে দায়িত্ব পালনকারী মারিশ্যা ব্যাটালিয়ন বিজিবি’র ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি ইউনিট হিসেবে বিবেচিত, যা শুধু সীমান্ত সুরক্ষা নয়, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থাভাজন হয়ে উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed