সপ্তাহজুড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে আটক ৯১ অপরাধী
![]()
নিউজ ডেস্ক
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গত ২১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন জেলায় ব্যাপক যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহের অংশগ্রহণে পরিচালিত এসব অভিযানে মোট ৯১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, ডাকাত, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, দালাল, অসাধু ব্যবসায়ী ও মাদকাসক্তরা রয়েছে।
অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গোলাবারুদ, ১২ রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, স্বর্ণালংকার, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ চোরাই মালামাল এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, চেকপোস্ট ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রাখছে।
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।