বান্দরবানের রুমায় অভিযান চালিয়ে ফের নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস করেছে নিরাপত্তাবাহিনী - Southeast Asia Journal

বান্দরবানের রুমায় অভিযান চালিয়ে ফের নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস করেছে নিরাপত্তাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় পরপর তিনবার নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংসের পর ফের ১০ একর জমিতে চাষ করা ১২টি নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। গত ৪ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার এসব পপি ক্ষেত ধ্বংস করে নিরাপত্তাবাহিনী।

নিরাপত্তাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, বগালেক আর্মি ক্যাম্পের ১০ কিলোমিটার উত্তরে সৈকত পাড়ার নিকটে খুমি পাড়া এলাকায় অবৈধভাবে পপি ক্ষেতের আবাদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর রুমা জোন। এসময় সেখানে প্রায় ১০ একর জমিতে চাষ করা ১২টি নিষিদ্ধ পপি ক্ষেতের সন্ধান পাওয়া যায়। তাৎক্ষনিক আবাদকৃত পপি গাছগুলো পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। পরবর্তীতে পপি চাষের সাথে জড়িত চাষীদের আটক করার জন্য পার্শ্ববর্তী জুম ঘরে অভিযান পরিচালনা করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা, কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে চাষিরা পালিয়ে গেলেও জুম ঘরে বিপুল পরিমাণ পপি বীজ পাওয়া যায় এবং উক্ত বীজগুলোও ধ্বংস করা হয়।

এর আগেও তিন দফায় রুমা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ বিপুল পরিমান পপি ক্ষেত ধ্বংস করে সেনাবাহিনী ও র‌্যাব।

You may have missed