দেশে যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ৩৮

দেশে যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ৩৮

দেশে যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ৩৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে যৌথ বাহিনী গত এক সপ্তাহে দেশজুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। ১৩ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহের সমন্বয়ে পরিচালিত এসব অভিযানে রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে মোট ৩৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং সদস্য এবং চোরাকারবারি রয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ১১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৪ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, বেশ কিছু ককটেল, দেশি–বিদেশি মাদকদ্রব্য এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, যাতে কোনো নাশকতা বা অস্থিরতা সৃষ্টি না হয়।

প্রসঙ্গত, দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।