রামগড়ে বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

রামগড়ে বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

রামগড়ে বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর উদ্যোগে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার জোন সদরে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম।

সভার শুরুতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা ও চলমান পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।

এ সময় জোন অধিনায়ক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উদ্ভূত যেকোনো ঘটনা দ্রুত বিজিবিকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং আলোচনায় উত্থাপিত বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে জনসাধারণের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেকোনো ধরনের গুজব প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় জোন উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম, সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল হক, রামগড় ও ভূজপুর থানার প্রতিনিধি, কয়লা বন বিটের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা জোরদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির এমন নিয়মিত সমন্বয় সভা স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *